শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ‘জুলাই সনদের’ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ‘জুলাই সনদের’ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণপত্রের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

এর আগে শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাইদুর রহমান। শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুণ্ডু উপজেলার আহবায়ক রফিকুল ইসলাম, শৈলকূপা উপজেলার আহবায়ক রাহাত মিয়া, মহেশপুর উপজেলার আহবায়ক হামিদুর রানা, সদর উপজেলা আহবায়ক সোহাগ আহমেদ শুভ, ইসলামী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি নাইম ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

সংগঠনের জেলা মূখ্য সংগঠক সাজেদুর রহমানসহ এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।

শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ