শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

গাবখান চ্যানেলে জাহাজের ধাক্কায় মালবাহী কার্গো ডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাবখান চ্যানেলে জাহাজের ধাক্কায় মালবাহী কার্গো ডুবি
সংগৃহীত ছবি

ঝালকাঠির গাবখান চ্যানেলে জাহাজের ধাক্কায় ভোজ্য তেল ও সিমেন্টসহ মালবাহী একটি কার্গো ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। কার্গোটিতে থাকা ৪ শ্রমিকই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।


মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলা সদরের কেওড়া ইউনিয়নের সারেঙ্গল এলাকার গাবখান চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন
: যশোরে কয়লা নিয়ে জাহাজডুবি


কার্গোটিতে থাকা শ্রমিক ও এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ৯ হাজার বস্তা সিমেন্ট ও বিভিন্ন ভোজ্য তেল নিয়ে বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকায় যাত্রা করে নূর মদিনা নামের একটি কার্গো। এসময় বিপরীত দিকে যাত্রা করা মারিয়া রহমান–৩ নামের অপর একটি জাহাজের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে নূর মদিনা নামের কার্গোটির।


এতে কার্গোটির তলা ফেটে গিয়ে আস্তে গাবখান চ্যানেলে মালামালসহ ডুবে যায়। এসময় কার্গোটিতে থাকা চালকসহ ৪ শ্রমিক সাতরে তীরে উঠেতে সক্ষম হয়।

 

খালিদ/ আল / দীপ্ত সংবাদ