জুলাই জাদুঘরের টিকিট আগেই অনলাইনে কাটবেন যেভাবে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

০৫ আগস্ট ২০২৪, ৭১এর পর আরেকবার স্বাধীনতার স্বাদ পায় বাংলাদেশ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এক নতুন বাংলাদেশ রচনা করে। এই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত হয় ‘জুলাই জাদুঘর’।

এটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তিনি। শেখ হাসিনার ব্যবহৃত কক্ষ ও জিনিসপত্রের ওপরই এখন স্থান পেয়েছে আন্দোলনে শহীদদের জামাকাপড় ও ব্যবহৃত সামগ্রী। গতকাল (৫ আগস্ট) সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘জুলাই জাদুঘর’।

অনলাইনে যেভাবে টিকিট কাটবেন

জাদুঘরে প্রবেশে আগ্রহীদের প্রথমে ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

এরপর নিজের সুবিধামতো ভিজিটের সময় নির্বাচন করে একই ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে।

তবে নির্ধারিত ওয়েবসাইটে সময়ভিত্তিক (স্লট) বুকিং করা দর্শনার্থীদের অনুমোদিত সময়েই প্রবেশ করতে হবে। কোনো দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের খালি থাকা সময় নির্বাচন করতে হবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনলাইন বা অফলাইনে টিকিট সংগ্রহের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More