শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

জাহানারার পাশে কোয়াব, দ্রুত তদন্তের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাহানারার পাশে কোয়াব, দ্রুত তদন্তের দাবি

বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগে পাশে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নারী ক্রিকেটে দায়িত্বে থাকা সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে জাহানারার উত্থাপিত অভিযোগ দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহানারাকে সর্বোচ্চ সহায়তা করবে সংগঠনটি। একইসঙ্গে তার দেয়া গুরুতর অভিযোগ উপেক্ষা করার অযোগ্য উল্লেখ করে দ্রুততম সময়ে খতিয়ে দেখার আহবান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন জাতীয় ক্রিকেটার ও সাবেক জাতীয় অধিনায়ক যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, কান্না ভেজা চোখে তিনি হৃদয়ের ক্ষত তুলে ধরেছেন। তা আমাদের পুরো ক্রিকেট সমাজকে নাড়িয়ে দিয়েছে। জাহানারা আলমের প্রতিটি অভিযোগ গুরুতর এবং কোনোভাবেই এসব উপেক্ষা করার মতো নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক, সাবেক ইনচার্জ এবং কোচসহ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, বিসিবি কর্তৃপক্ষ যাদের দিকে দায়িত্বহীন অবহেলার অভিযোগ তুলেছেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি আমরা। কোনো আড়াল বা দীর্ঘসূত্রিতা আমরা এখানে দেখতে চাই না। যত দ্রুত সম্ভব তদন্ত করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ক্রিকেটারকে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়।

একইভাবে স্থানীয় ও ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনার বিষয়ে তদন্ত ও সতর্ক থাকার আহবান কোয়াবের, পাশাপাশি নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়েও এই ধরনের ঘটনাও যেন গোপনীয়ভাবে খতিয়ে দেখা হয় তার দাবি জানাচ্ছি। জাহানারার প্রতি স্রেফ সহানুভূতিই যথেষ্ট নয়, তার প্রতি সবটুকু সমর্থন আমাদের আছে এবং যেকোনো ধরনের সহায়তা আমরা করব।