শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুর কারাগারে বন্দিদের বিদ্রোহ, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জামালপুর কারাগারে বন্দিদের বিদ্রোহ, নিহত ৬
সংগৃহীত ছবি

জামালপুরে ১০ ঘন্টা পর জেলা কারাগারের বন্দিদের বিদ্রোহ নিয়ন্ত্রণে এনেছে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় ৬ বন্দি নিহত, জেলার সহ ১৪ কারারক্ষী ও ৫ বন্দি আহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) দুপুরে কয়েদিরা কারাগার থেকে বের হওয়ার জন্য বিদ্রোহ ঘোষণা করলে কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলার বাহিনীর সহযোগিতায় বিদ্রোহীদের শান্ত করার চেষ্টা করে।

কয়েদিরা কারাগারের ভিতরে বিভিন্ন রকম তাণ্ডব ও জিম্মি করার চেষ্টা করলে দিনভর আইনশৃঙ্খলা বাহিনী ও কারা কর্তৃপক্ষরা ফাঁকা গুলি ছুড়ে রাতে পরিবেশ নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার দুপুরে ছয় জন কয়েদির মৃত্যুর খবর বিষয়টি নিশ্চিত করে জেলার আবু ফাত্তাহ জানান, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও বৈষম্যবিরোধী আন্দোলনে গ্রেফতারকৃতদের সরকার মুক্তি দিলে অন্যান্য কয়েদিরা মুক্তি দাবি করে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্রোহ শুরু করে বন্দিরা।

তিনি জানান এই ঘটনায় ৫ জন বন্দি ঘটনাস্থলে নিহিত হয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যায়। এতে জেলার আবু ফাত্তাহ সহ ১৪ কারারক্ষী আহত ও আরও ৫ জন বন্দি আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কোন বন্দি পালাতে পারেনি। এছাড়াও হাসপাতাল কারাগারে থাকা হাসপাতাল বিভিন্ন ওয়ার্ড ও জেলার কক্ষ আগুন দিয়ে ভষ্মিভূত করা হয়েছে।

বর্তমানে কারাগার শান্ত অবস্থা রয়েছে। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হীরা / আল / দীপ্ত সংবাদ