শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
সারাদেশ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান ৫০টি নৌকা ও ২০টি ড্রেজার বিনষ্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান ৫০টি নৌকা ও ২০টি ড্রেজার বিনষ্ট

গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজিবি ও পুলিশের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে বিজিবির ১০ সদস্যের একটি দল এবং গোয়াইনঘাট থানার ৬ জন পুলিশ সদস্য অংশ নেন। এ সময় ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০টি নৌকা, ২০টি ড্রেজার ও সেভ মেশিন ধ্বংস করা হয়। এছাড়া প্রায় ৫০০ নৌকার বালু ও পাথর নদীতে পানিতে ফেলে আনলোড করা হয়েছে। অভিযানে ১৫টি ট্রাকের বালু নদীর তীরে জব্দ করা হয়।

অভিযানের সময় জাফলংয়ে নদীর তীরে শ্রমিকদের জন্য তৈরি ৫টি অস্থায়ী ক্যাম্প ও দোকান সরিয়ে ফেলা হয়। প্রশাসন জানায়, এর আগে জাফলং ও সংলগ্ন এলাকায় আটটি অবৈধ বালু ও পাথর পরিবহন রুটে ব্যারিকেড দেওয়া হলেও তা রাতের আঁধারে উপড়ে ফেলা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আল