বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিএনপি’তে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু।

বিএনপি’তে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) সহ–সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু। এ সময় তার সঙ্গে জাকসু‘র কয়েকটি হল সংসদ প্রতিনিধিও ছাত্রদল যোগ দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এসময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম, সহ–সভাপতি তহিদুর রহমান আওয়াল’সহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জিতু বলেন, ‘একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।’

এ বিষয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই।

উল্লেখ্য, আব্দুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণ–অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট–এর ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More