দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জম্মু ও কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে গোলাগুলিতে দুই সেনা আহত হয়েছে।

বুধবার (১২ জুন) শেষ রাতে ঘাঁটিতে হামলা চালায় তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদন এ তথ্যৌ জানানো হয়েছে।

এ ব্যাপারে এক বিবৃতিতে পুলিশ বলেছে, সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই করছে।


এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর বাস খাদে, ৯ তীর্থযাত্রী নিহত

জম্মুতে মহাসড়ক থেকে ছিটকে ২০০ মিটার গভীর খাদে বাস, নিহত ২১

এর তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন।

জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন, যিনি কাথুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানগুলো দেখার দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন, দোদার চত্তরগোলার সেনা ঘাঁটিতে রাতের শেষভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

তিনি সাংবাদিকদের বলেছেন, ওই এলাকায় এখনো গোলাগুলি চলছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।

গত তিনদিনে জম্মু ও কাশ্মিরে তিনটি বড় হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।