শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
শিক্ষা

ছাত্র-জনতাকে ধৈর্য ধরার আহ্বান জানালেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ছাত্র-জনতাকে ধৈর্য ধরার আহ্বান জানালেন আসিফ নজরুল

দেশের ছাত্র–জনতাকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে দেওয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, সেনাপ্রধানের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি ছাত্র–জনতার যে আশা–আকাঙ্ক্ষা–প্রত্যাশা তা তিনি বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে।

তিনি আরও বলেন, দেশের জনগণের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরেন, শান্তি–শৃঙ্খলা বজায় রাখেন। এই দেশটা আমাদের। ইনশাল্লাহ এখন থেকে অত্যন্ত সঠিকপথে অগ্রসর হবো।

বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সরকার দেশ পরিচালনা করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন। তাকে অনুরোধ করেছি যোগাযোগ করতে।

এ সময় ছাত্র–জনতাকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।