শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

চোট কাটিয়ে কোর্টে ফিরছেন জোকোভিচ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চোট কাটিয়ে কোর্টে ফিরছেন জোকোভিচ

টেনিস কোর্টে নিজের এক নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন নোভাক জোকোভিচ। ২৪ বারের গ্র্যান্ডস্লামজয়ী এই সার্বিয়ান কিংবদন্তি এবার ক্যারিয়ারের ১০০তম এটিপি শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চোটের জন্য নিজেকে প্রত্যাহার করে নেন ২৪ গ্র্যান্ডস্লামজয়ী নোভাক জোকোভিচ। তবে কাতার ওপেন দিয়ে ফের কোর্টে ফিরছেন তিনি।

আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে কাতার ওপেন। সেখানে খেলার কথা জানিয়েছেন নোভাক। যদিও চোটের জন্য রটারডাম ওপেন এবং সার্বিয়ার হয়ে ডেভিস কাপ খেলতে পারেননি। তবে কাতার ওপেনে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য জোকোভিচের।

২০১৬ এবং ২০১৭ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন তিনি। বিশ্বের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসাবে শততম খেতাব জয়ের সামনে জোকোভিচ। জিমি কোনর্সের একশো ৯টি এবং রজার ফেদেরারের একশো তিনটি খেতাব ছাড়া, আর কারো নেই এই কৃতিত্ব।

হাসিব/আল