শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

চিনিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চিনিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের চিরিরবন্দরে ফতেজংপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা দিকে ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– মোর্শেদা বেগম (৩৫) ও আদুরী রানী (১৮)। দুজনই ইপিজেড কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, রংপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এগিয়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে বাসটির তীব্র সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়ে–মুচড়ে যায়। এ ঘটনায় আহত ১৩ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুর আমিন বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।

সুলতান মাহমুদ/এজে/দীপ্ত সংবাদ