শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সঙ্গে পুলিশের সংর্ঘষে দশ জন আহত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কিছুক্ষণ দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ জানায়, নগরীতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে অভিযান চলছে। কাপ্তাই রাস্তার মাথায় অসংখ্য ব্যাটারি রিকশার কারণে যানজট তৈরি হয়। সকালে এ নিয়ে অভিযান শুরু হলে ব্যাটারিচালিত রিকশা চালকরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় পুলিশসহ ১০ জন আহত হয়। এ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

রুনা আনসারী/ এজে/ দীপ্ত সংবাদ