শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ছাত্রী অপহরণ ও ধর্ষণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে ছাত্রী অপহরণ ও ধর্ষণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

 

চট্টগ্রামের বাকলিয়ায় ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ কামরুল মোস্তফা’কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৬ জুন) রাতে নগরীর বায়েজীদের শেরশাহ এলাকা থেকে র‌্যাবের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ২০১৪ সালের আগস্ট মাসের ৩ তারিখ ভিকটিম ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে ফুসলিয়ে ঘর থেকে বাইরে বের করে জোরপূর্বক কক্সবাজার নিয়ে যায় কলেজ পড়ুয়া কামরুল। তিন দিন হোটেলে আটকে রেখে ভিকটিমকে ভয় ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে সে। এরপর চট্টগ্রাম ফিরে আসার পথে নগরীর কর্ণফূলী এলকা থেকে ভিকটিমকে উদ্ধার করে কামরুলকে পুলিশে দেয় ভিকটিমের বাবা–মামা ।

এর পর মামলা চলাকালীন সময়ে কামরুল জামিনে বের হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে আসামী কামরুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

রুনা আনসারী/আল/দীপ্ত সংবাদ