শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশি চেকপোস্টকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, থানা ঘেরাও, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া অগ্নিসংযোগ এবং এমপির বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার অডিটরিয়াম এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি ছড়িয়ে পড়ে থানা ও পাটগাতী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার অডিটরিয়ামের সামনে পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় কয়েকজনকে আটক করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।

মাইকিং শুনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার দিকে রওনা হন।

একপর্যায়ে তারা অডিটরিয়ামের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও আহতের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


একপর্যায়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন বলে স্থানীয় সূত্রের দাবি। এরপর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হন। সেখানে কয়েক দফায় পুলিশ গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। পরে বিক্ষোভকারীরা থানা ঘেরাও করেন। এ সময় আগে আটক ব্যক্তিদের থানা থেকে বের করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।


এরপর থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।


এ ঘটনার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যান। সেখানে এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


এদিকে পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হতাহত, গ্রেপ্তার, আহতদের চিকিৎসা এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

হোসাইন ইমাম সবুজ/এজে/দীপ্ত সংবাদ