শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে স্ত্রী‌কে কু‌পি‌য়ে হত‌্যা, স্বামী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে স্ত্রী‌কে কু‌পি‌য়ে হত‌্যা, স্বামী আটক
সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় পারিবারিক কলহের জেরে লাকী নামে এক গৃহবধূকে কুঁপিয়ে হত্যা করেছে স্বামী। স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্বামী স্ত্রী দুজনেই রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে।

শুক্রবার (১৬ আগষ্ট) ভোররাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে স্ত্রী ঘরের মেঝেতে পড়ে যায়। এসময় স্বামী এলোপাথরিভাবে কুঁপিয়ে তাকে হত্যা করে।

পরে স্বামীর ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে স্ত্রী স্টোক করেছে বলে কান্নাকাটি করে থাকে। পরে লোকজন ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দেখে সন্দেহ হলে তাকে আটক করে এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এসময় স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

আল/ দীপ্ত সংবাদ