শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

গাজীপুরে মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দ্বিমুখী চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, দুলাল (২৭), মামুন (২৮), মামুন(২৪) এবং সালেহা আক্তার (২৩)। এরমধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহত মামুন (২৪) বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা– ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীভর্তি একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় অপর পাশ থেকে ধেয়ে আসা একটি কাভার্ডভ্যান সামনাসামনি এসে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজনের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা বাকিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

আল