শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রের সি‌লিন্ডা‌র বিস্ফোরণ; ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপু‌রের সি‌লিন্ডা‌র বিস্ফোরণ; ১০ জনের অবস্থা আশঙ্কাজনক
সংগৃহীত ছবি

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রে গ‌্যাস সি‌লিন্ডা‌র বিস্ফোরণে দগ্ধ অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদের শ্বাসনালীসহ শরীর পুড়েছে ৮০ থেকে ৯০ শতাংশ। এঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ ৩৫ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১৩ মার্চ) বি‌কালে কা‌লিয়া‌কৈরের তে‌লিরতালা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, শ‌ফিক খা‌নের বা‌ড়ি‌র এক ভাড়া‌টিয়ার বাসায় নতুন গ‌্যাস সি‌লিন্ডার এনে ক‌ম্প্রেসার লাগা‌নোর কাজ চলছিল। এসময় সি‌লিন্ডা‌রে লাগা‌নো পিন‌টি ভেঙ্গে গ‌্যাস বের হ‌তে থা‌কলে দ্রুত সেটি বাসার পা‌শের সড়‌কে বের করে নিয়ে যান লোকজন।

এসময় সড়‌কের পাশে থাকা লাক‌ড়ি‌র চুলার আগু‌নের সংস্পর্শে সি‌লিন্ডারেও আগুন লে‌গে যায়। এতে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। দগ্ধদের বেশিরভাগই উৎসুক জনতা।

আল / দীপ্ত সংবাদ