শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

গর্ভাবস্থায় যেসব ফল ও সবজি খাওয়া মানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গর্ভাবস্থায় যেসব ফল ও সবজি খাওয়া মানা

একজন নারীর জন্য গর্ভধারণের সময়টা খুবই গুরত্বপূর্ণ অধ্যায়। গর্ভাবস্থায় নারীর শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে থাকে। একজন গর্ভবতী নারী একা একটি দেহ নয়, তার ভেতরেই বেড়ে ওঠে নতুন প্রাণ। তাই এ সময় অতিরিক্ত সতর্কতা বজায় রাখা জরুরি।

গর্ভাবস্থায় সব ধরনের খাবারই খাওয়া যায় কিন্তু কিছু খাবার মাঝে মাঝে কারও কারও স্বাস্থ্যের অবস্থা বুঝে নিষেধ হতে পারে।

গর্ভাবস্থায় কিছু ফল খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

পেঁপে: আধা কাঁচা পেঁপেতে রয়েছে ল্যাটেক্স যা গর্ভপাতের জন্য দায়ী হতে পারে। এটা কেবল পাকস্থলীতে ব্যথাই সৃষ্টি করে না পাশাপাশি গর্ভের সন্তানেরও ক্ষতি করে। এই সময় পেঁপে না খাওয়াই ভালো।

আনারস: আনারস একটা টক মিষ্টি ফল। এতে থাকা ব্রোমেলাইন নামক উপাদান জরায়ুর পথকে কোমল করে যা প্রারম্ভিক ব্যথা সৃষ্টি করতে পারে। অন্যদিকে, আনারস খাওয়া গর্ভাবস্থায় ডায়ারিয়ারও কারণ হতে পারে।

আঙুর: গর্ভবতী নারীদের জন্য আঙুর শেষের তিন মাস না খাওয়াই ভালো। এতে থাকা রেসভেরাট্রল নামক যৌগ হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। আঙুরে আছে তাপ উৎপাদনকারী উপাদান যা মা ও শিশু ক্ষতির কারণ হতে পারে।

 

এসএ/দীপ্ত সংবাদ