শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

খুলনায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খুলনায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত ১

খুলনার কুয়েট রোড এলাকায় বিএনপি অফিসে সন্ত্রাসীদের বোমা হামলা ও গুলিতে এমদাদুল হক (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখসহ আরও দুইজন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, রাতে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অফিসে পরপর দুটি বোমা নিক্ষেপ করে। এরপর মামুন শেখকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে তিনজন গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এমদাদুল হককে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে আড়ংঘাটা থানার ওসি জানিয়েছেন সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।