শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজনীতি

খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় সড়কে যানজট সৃষ্টি, বিএনপির দুঃখপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় সড়কে যানজট সৃষ্টি, বিএনপির দুঃখপ্রকাশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় সড়কে যানজট সৃষ্টি হওয়ায় দলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব বলেন, গত ৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ বিমানে করে বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন।

তিনি জানান, এ সময়ে গুলশানে নিজের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবার পথে বিপুল সংখ্যক জনগণ তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন।

এতে বলা হয়, দীর্ঘদিন অন্যায় আক্রোশের শিকার হওয়া প্রতি জনগণের অমূল্য এই ভালোবাসা প্রকাশের কারণে সেদিন রাস্তায় অনেক যানজট হয় এবং অনেকের জন্যে বিভিন্ন অসুবিধার কারণ হয়।

বিএনপির পক্ষ থেকে এজন্য আন্তরিক দুঃখপ্রকাশ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ঢাকাবাসী এই সাময়িক অসুবিধাকে সুনজরে দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি।