শিরোনাম
ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর বাড়ল সয়াবিন তেলের দাম, লিটার কত? জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহপোলট্রি খাতে বিশেষ অবদানে স্বর্ণপদক পেল কাজী ফার্মস কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী নওগাঁয় কমছে খেজুর গাছ, হুমকিতে শত বছরের ঐতিহ্য দেশে চলতি বছর ১৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান
দীপ্ত নিউজ
সারাদেশ

ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যেসব এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামীতে এই ক্লাস না করানোর জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে নাটোরের নবাব সিরাজ–উদ্–দৌলা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য–সংস্কৃতি প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং সেন্টারগুলোতে অনেক শিক্ষক রয়েছেন, ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি সবকিছু অবজার্ভ করছি, তালিকা নিচ্ছি—ক্লাসরুমে পড়াতে হবে। শিক্ষকরা বাইরে কোচিং সেন্টারে যেতে পারবেন না, যারা এমপিওভুক্ত, যারা বেতনভুক্ত।’

তিনি বলেন, ‘বেতনভুক্ত শিক্ষক মানে প্রজাতন্ত্রের কর্মচারী। যখন তখন মিটিং–মিছিলে গিয়ে রাষ্ট্রদ্রোহী কোনো কাজে আপনারা জড়িত হবেন না।

তিনি আরও বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী—কাজ বাদ দিয়ে মিছিলে যাবেন না। এই সব এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান; আমি সকলকে পর্যবেক্ষণে রেখেছি। আগামীতে এই ক্লাস না করার জন্য তাদেরকে আমি আইনগত ব্যবস্থা নেব।’

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘যারা শিক্ষক, যাদের এমপিও পাওয়ার যোগ্যতা আছে– তারা সকলেই এমপিও পাবেন। এইজন্য মিছিল–মিটিং করার কোনো প্রয়োজন নেই। ক্লাসরুমে যান, ক্লাস করান। আমরা জানি কোন কোন কলেজ, কোন কোন স্কুল, কোন কোন মাদ্রাসা এমপিও পেতে পারে। আমরা তাদের এমপিও তাদের স্কুলে পৌঁছে দেব, আমাদের কাছে আসতে হবে না।’

শিক্ষার মান উন্নয়নের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ সাইকেল কেনার দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সারাদেশে মেয়েদের ১০ লাখ সাইকেল বিতরণ করা হবে। সারাদেশের শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার, সাড়ে ৩৮ টাকার মিড ডে মিল, পোশাক এবং বৃত্তির টাকা বাড়ানো হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আগে সাদা খাতায় লিখলে জিপিএ ৫ পাওয়া যেত। এখন লেখাপড়া না করলে পাস হবে না।

নবাব সিরাজ–উদ্–দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক প্রফেসর মো. নাজমুল হক। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।