শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরের দিকে যে কোন সময় এই তিন যুবক ট্রেনে কাটা পরে থাকতে পারে। কোন ট্রেনে কাটা পরছে বিষয়টি জানার চেষ্ঠা করছি।

তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেন কাটা পড়ে। তখন দুজন জীবিত ছিলো। পরে মারা যায়।

সদর রসূল পুর ষ্টেশন মাষ্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, সকাল ৮টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফটা ডিউটি করতে যায়। তখন স্থানীয়দের নিকট টেনে কাটা পরার বিষয়টা জেনে ঘটনাস্থলে যায়। তিনি বলেন ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। হয়তো যেকোনো একটি ট্রেনে কাটা পড়ে থাকতে পারে।

শাকিল/আল