দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে বিএনপির অনশন কর্মসূচি পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে বিএনপির অনশন কর্মসূচি পালন
অনশন কর্মসূচি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে দ্রুত প্রেরণের দাবিতে কুড়িগ্রামে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

শনিবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাদামোড়ে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সভাপতি তাসভীর উল ইসলাম এর সভাপতিত্বে অনশন সহ সভাপতি শফিকুল ইসলাম বেবু. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ সহ নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

পরে তাদের পানীয় পান করে অনশন ভাঙ্গান জেলা বিএনপির উপদেষ্টা সদস্য সাবেক এমপি উমর ফারুক। সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ।

ইউনুস আলী/পূর্ণিমা/দীপ্ত নিউজ