শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

‘কিল হিম’ সিনেমার প্রযোজককে হত্যার হুমকি, থানায় জিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘কিল হিম’ সিনেমার প্রযোজককে হত্যার হুমকি, থানায় জিডি

অনন্ত জলিলের নতুন সিনেমা কিল হিমের প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল হত্যার হুমকি পেয়েছেন। এর প্রেক্ষিতে সোমবার (২৪ এপ্রিল) সকালে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সাধারণ ডায়েরি থেকে জানা যায়, রবিবার (২৩ এপ্রিল) মধ্যরাত ২টার দিকে অজ্ঞাতনামা একজন মোহাম্মদ ইকবালকে ফোন করে বড় ধরনের ক্ষতি ও গালাগালিসহ প্রাণনাশের হুমকি দেয়। এরপর সকালেই তিনি ছুটে যান গুলশান থানায়। সাধারণ ডায়েরিতে তিনি সেই ফোন নম্বরটিও তুলে ধরেন।

জিডির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গুলশান থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে মোহাম্মদ ইকবাল বলেন, ‘কে বা কারা এই কাজটি করেছে, তা আমার জানা নেই। রাতে যেভাবে সেই লোকটি কথা বলেছে, মনে হয়েছে তারা কিছু একটা করার পরিকল্পনা করছে। তাই আমি বাধ্য হয়ে আজ থানায় গিয়েছি।’

কেন এমন হুমকি? এর পেছনে কোনো কারণ থাকতে পারে কি না, সে সম্পর্কে জানতে চাইলে ইকবাল বলেন, ‘না, কোনো কারণ আমার জানা নেই। আমার কারও সঙ্গে শত্রুতা নেই। তবে এতটুকু ধারণা করছি, আমার ঈদের ছবিটি বেশ ভালো চলছে। হয়তো কোনো পক্ষ এটা চাইছে না। এ কারণেই আমাকে ভয় দেখাচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, তারাই এর ব্যবস্থা নেবে।’

কিল হিম দিয়ে প্রথমবার নিজস্ব প্রযোজনার বাইরে অভিনয় করলেন অনন্ত জলিল। সুনান মুভিজের ব্যানারে নির্মিত ও মো. ইকবাল পরিচালনায় এ সিনেমায় অনন্ত–বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব ও অ্যামি রায় প্রমুখ।

এমি/দীপ্ত