মঙ্গলবার, মে ১২, ২০২৬
মঙ্গলবার, মে ১২, ২০২৬

এখনও লাইফ সাপোর্টে কারিনা কায়সার, সবশেষ অবস্থা জানালেন বাবা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
লিভার সংক্রান্ত জটিলতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার।

লিভার সংক্রান্ত জটিলতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার।

গত শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি হাসপাতালে ভর্তি। আজ রবিবারও (১০ মে) তার অবস্থা অপরিবর্তিত ও সংকটাপন্ন।

সকালে কারিনার সবশেষ শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেনবাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

তিনি বলেন, আমার মেয়ের ভিসা যেন দ্রুত হয়, এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছি। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুরোধ করব, যেন বিষয়টি তিনি দেখেন। কেননা, আমাদের হাতে বেশি সময় নেই, ওকে দ্রুত বিদেশ নিতে চাচ্ছি।

এ সময় মেয়ে (কারিনা) সবশেষ শারীরিক অবস্থার ব্যাপারে কায়সার হামিদ বলেন, চিকিৎসকরা জানিয়েছেন―জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এরমধ্যে কিছুটা রক্তচাপও কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬২৪৩৬’।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More