রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কারামুক্ত হলেন ইশরাক হোসেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক বিচারকেরা পৃথক পৃথক আদেশে এই জামিন মঞ্জুর করেন। বিএনপি জামায়াতের নেতাকর্মীরাই শুধু নন, এসব মামলায় গ্রেপ্তার প্রায় দেড় হাজারেরও বেশি আসামিকে জামিন দেয়া হয়েছে একই দিনে।

জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এ সময় হাজার হাজার ছাত্র জনতা তাকে অভিনন্দন জানাতে জেল গেটে ভিড় করেন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এখন পর্যন্ত দুই শতাধিক নেতাকর্মী জামিন পেয়েছেন। অন্যান্য আসামিরাও জামিন পেয়েছেন। তবে সঠিক হিসাব বলা সম্ভব নয়। যাদের জামিন আবেদন করা হচ্ছে, প্রত্যেকেই জামিন পাচ্ছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More