শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

কারাগারে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করলেন নোবেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কারাগারে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করলেন নোবেল

ধর্ষণ মামলার বাদী ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে (ইসরাত জাহান প্রিয়া) বিয়ে করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল।

বৃহস্পতিবার (১৯ জুন) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা যায়, বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পক্ষে সাক্ষী নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান, মো. সাদেক উল্লাহ ভূইয়া।

এরআগে, বুধবার অভিযোগকারী তরুণীর সঙ্গে ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক মাঈনুল আহসান নোবেলকে কাবিনমূলে বিয়ের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, বাদী ও আসামির মধ্যে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি করেছেন এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। শুনানি শেষে আদালত নোবেলের আইনজীবীর আবেদনটি মঞ্জুর করেন।

গণমাধ্যম‘কে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলা মনি।

উল্লেখ্য, ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে কারাগারে আছেন গায়ক নোবেল।

 

এসএ