শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে এক স্কুল ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে এক স্কুল ছাত্রের মৃত্যু
বন্যহাতি

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর সীতাপাহাড় এলাকায় বন্যহাতির আক্রমনে অংশে হ্লা মারমা (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে সীতাপাহাড় এলাকার এই ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে। সে বাঙালহালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে ৩২২নং নারানগিরি মৌজা হেডম্যান উবাথোয়াই চৌধুরী জানান, গরু চড়াতে গিয়ে উক্ত স্থানে ওই শিক্ষার্থী বন্যহাতির সম্মূখীন হয়েছিলেন। সেসময় কিছু বুঝে উঠার আগে হাতি তাকে আক্রমন করে বসে। এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমিও খোঁজখবর নিয়ে ছেলেটির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ধারণা করছি সীতাপাহাড় এবং জগনাছড়ির মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, আমরা খবর শুনেছি, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।

 

 

আরও পড়ুন: বান্দরবানের আতঙ্কের আরেক নাম বন্যহাতি

 

মিশু দে / আল/ দীপ্ত সংবাদ