শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

দেশি নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় দেশের বিভিন্ন জেলায় দাম কমতে শুরু করেছে।

কুমিল্লার চকবাজারে মাইকিং করে ৮৫ টাকা দরে দেশি পেঁয়াজ বিক্রি করছেন দোকানিরা।

একদিনের ব্যবধানে প্রায় ১০০ টাকা কেজিতে কম পাওয়ায় লাইন ধরে পেঁয়াজ কিনতে দেখা যায় ক্রেতাদের।

আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

প্রশাসনের নির্দেশে হবিগঞ্জের বাজারগুলোতে ক্রেতাদের কাছে সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। দাম রাখা হচ্ছে প্রতি কেজি ১২৫ টাকা।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More