শুক্রবার, মে ১৫, ২০২৬
শুক্রবার, মে ১৫, ২০২৬

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি।

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি।

শনিবার (৯ মে) বাদ আসর মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামে জানাজা শেষে দাদাদাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন।

এর আগে, শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছায় বৃষ্টির খন্ডিত মরদেহ। দুপুর সোয়া একটার দিকে মরদেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এসময় বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন আত্মীয়স্বজন ও পাড়াপ্রতিবেশি।

বৃষ্টির ফুফাতো বোন জাবিন মরিয়ম বলেন, সারাক্ষণ হাসিখুশিতে থাকা মেয়েটি এভাবে খুন হবে, তাও যুক্তরাষ্ট্রের মত দেশে, এটা মেনে নেয়া কঠিন। এই হত্যাকাণ্ডের বিচার চাই।

শোকাহত বাবা জহির উদ্দিন আকন জানান, এ শোক কিছুতেই মেনে নিতে পারছি না। যেখানে আনন্দঘন পরিবেশের দেশে ফেরার কথা বৃষ্টির, সেখানে লাশ হয়ে ফিরল। মনকে সান্ত্বনা দিতে পারছি না। আমেরিকার মতো দেশে এভাবে খুন হবে সেটা কল্পনাও করতে পারিনি। এমন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

উল্লেখ্র, জুলাই মাসে দেশে ফেরার কথা ছিল যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি অর্জন করতে যাওয়া মেধাবি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। কিন্তু তার আগে ঠিকই ফিরলেন তবে লাশ হয়ে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More