শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে র‌্যাবের সাথে ডাকাত দলের গোলাগুলি, কৃষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কক্সবাজারে র‌্যাবের সাথে ডাকাত দলের গোলাগুলি, কৃষক নিহত
সংগৃহীত ছবি

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে ডাকাত দলের সঙ্গে র‌্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষকের নাম বায়াতুল্লাহ খুলু।

সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এই ঘটনা ঘটে।

র‌্যাব–১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন জানান, ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর মাসুদ নামে একজন মাঠ কর্মীকে অপহরণ করার খবরে ভারুয়াখালীতে অভিযানে যায় র‌্যাব।

এসময় ডাকাতেরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। ডাকাতের গুলিতে কৃষক বায়তুল্লাহ খুলু নিহত হন। অভিযানে র‌্যাব ডাকাত দল শেরে বাহিনীর প্রধান ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক এবং তাদের জিম্মিদশা থেকে ক্ষুদ্র ঋণ কর্মী মাসুদকে উদ্ধার করেছে।

আল/ দীপ্ত সংবাদ