4 এসিআইপিএলসি’র ওয়েলনেস ও হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ। বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে তার। এসিআইপিএলসি’র হাইজিন প্রোডাক্ট বিজনেস গড়ে তোলা ও সম্প্রসারণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।নতুন দায়িত্বে খন্দকার ইশতিয়াক আহম্মদ এসিআইপিএলসি’র ওয়েলনেস ও হাইজিন বিজনেসের পরিধি বাড়ানো, নতুন ব্যবসার সুযোগ তৈরি এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন। প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতার আলোকে নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানটির ওয়েলনেস ও হাইজিন ব্যবসাকে আরও সম্প্রসারণের পাশাপাশি নতুন সম্ভাবনা ও ব্যবসার সুযোগ তৈরিতে কাজ করবেন।