শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

এবার নামও বদলে ফেললেন মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এবার নামও বদলে ফেললেন মাহি
অভিনেত্রী মাহিয়া মাহি।

নাম বদলে ফেলেলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি।

বিচ্ছেদের ঘোষণার পর এবার নিজের নাম থেকে স্বামীর ‘চিহ্ন’ও মুছে ফেলেছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা মিলল অভিনেত্রীর নামের সেই পরিবর্তন।

২০১২ সালে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়াকা মাহিয়া মাহি। সময়ের সঙ্গে শারমীন নিপা থেকে মাহিয়া মাহি নামে পরিচিতি লাভ করেন এই নায়িকা।

এরপর গাজীপুরের রকিব সরকারকে বিয়ের পর নিজের নাম রেখেছিলেন মাহিয়া মাহি সরকার। সম্প্রতি তার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর সংযুক্ত (সরকার) পদবী বদলে ফেললেন এই নায়িকা।

আরও পড়ুন: আস্থার জায়গা পেলেন মাহি

এদিকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আরও একটি ভিডিও বার্তায় স্বামী রকিব সরকারকে ‘অতীত’ বলে মন্তব্য করেছেন মাহি। তবে একইসঙ্গে তিনি বলেছেন, ‘আমার পেটের মধ্যে বোমা মারলে কিংবা মাথায় পিস্তল ধরলেও আমি রকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না।’

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রাকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।’

প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। তাদের বিয়ের এক বছরের মাথায় জন্ম নেয় এক পুত্র সন্তানের। যার নাম ফারিশ। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছরের মাথায় সেই সংসারও ভেঙে যায়।

 

এসএ/দীপ্ত সংবাদ