শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজনীতি

এক দফা বাস্তবায়নে বিএনপির পদযাত্রা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এক দফা বাস্তবায়নে বিএনপির পদযাত্রা চলছে

জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের এক দফা ঘোষণার পর প্রথম কর্মসূচি হিসেবে পদযাত্রা করছে বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গাবতলী থেকে শুরু হয়ে এ পদযাত্রা বাহাদুর শাহ পার্ক গিয়ে শেষ হবে।

এরই মধ্যে ব্যানার ও ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতা–কর্মী। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে এলাকা।

গাবতলী থেকে মগবাজার পর্যন্ত এ কর্মসূচিতে অংশ নেবে দলটির ঢাকা মহানগর উত্তরের নেতা–কর্মীরা; আর মগবাজার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বাকি সাড়ে ৫ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতা–কর্মীরা।

পদযাত্রার রুট: গাবতলী–টেকনিক্যাল মোড়–মিরপুর–১–মিরপুর–১০ গোল চত্বর–কাজীপাড়া–শেওড়াপাড়া–তালতলা (আগারগাঁও)–বিজয় সরণি–কারওরান বাজার–এফডিসি–মগবাজার–মালিবাগ–কাকরাইল–নয়াপল্টন (বিএনপি অফিস)–ফকিরাপুল–মতিঝিল (শাপলা চত্বর)–ইত্তেফাক মোড়–দয়াগঞ্জ–রায়সাহেব বাজার মোড়–বাহাদুর শাহ পার্ক।

গত বুধবার (১২ জুলাই) সরকারের পদত্যাগ দাবিতে এক দফা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে সেদিনই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।

 

আফ/দীপ্ত নিউজ