শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
রাজনীতি

‘এই সময়’ মির্জা ফখরুলের ভুয়া সাক্ষাৎকার ছাপিয়েছে, বিএনপির বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘এই সময়’ মির্জা ফখরুলের ভুয়া সাক্ষাৎকার ছাপিয়েছে, বিএনপির বিবৃতি

ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রকাশিত সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া ও মনগড়া বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার পত্রিকাটি “বিএনপি–জামায়াতকে ভারত কেন‍ এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার” শিরোনামে একটি প্রতিবেদন ছাপে। এতে বলা হয়, বিএনপি মহাসচিব ওই পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপি জানায়, এই তথাকথিত সাক্ষাৎকার ডাহা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

বিএনপির সহ–দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করা।”

বিএনপি স্পষ্ট করে জানায়, উল্লিখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।