রবিবার, মে ২৪, ২০২৬
রবিবার, মে ২৪, ২০২৬

ঈদে বেনাপোল বন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতবাংলাদেশের মধ্যে টানা সাতদিন থাকবে আমদানিরপ্তানি বাণিজ্য। তবে আমদানিরপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

রবিবার (২৪ মে) সকাল ১০টার দিকে বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানিরপ্তানি বাণিজ্যসহ বন্দরকাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের আমদানিরপ্তানিকারক সমিতির সহ সভাপতি আমিনুল হক জানান, ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দুদেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের সময় কাস্টমস, বন্দর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারীরা ছুটিতে থাকেন। একইসঙ্গে অধিকাংশ আমদানিকারক নিজ নিজ এলাকায় চলে যাওয়ায় এ সময়ে পণ্য ছাড় করণের তেমন চাপ থাকে না। সে কারণেই প্রতিবছরের মতো এবারও সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।

রবিবার (২৪ মে) বিকাল থেকেই দুদেশের মধ্যে আমদানিরপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আগামী ১ জুন সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে আমদানিরপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, টানা সাতদিন দুদেশের মধ্যে আমদানিরপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে। তবে ঈদে যাত্রীর চাপ বাড়তে পারে বিবেচনায় ইমিগ্রেশনে অতিরিক্ত কর্মকর্তাকর্মচারী প্রস্তুত রাখা হয়েছে।

বেনাপোল বন্দরের ডিরেক্টর (ট্রাফিক) শামীম হোসেন জানান, ঈদের ছুটির সময় বন্দর এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি বা নাশকতা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন। পাশাপাশি বেনাপোল পোর্ট থানার পুলিশও নজরদারিতে থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় এই বন্দর দিয়ে আমদানিরপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে।

আল মামুন

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More