শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল: তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল: তামিম

বিসিবি নির্বাচনকে ‘সমঝোতা’ এবং ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচন পরবর্তী ক্লাবগুলোর প্রতিবাদী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

বুধবার (৮ অক্টোবর) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল। কিছু অলিখিত নিয়ম থাকে। আমি ওসব অলিখিত নিয়ম ভাঙতে চেয়েছি। সমঝোতায় একমত ছিলাম না বলেই তো বের হয়ে এসেছি।” তিনি আরও যোগ করেন, “আমরা প্রথম দিন থেকেই একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম, দুর্ভাগ্যবশত যেটা হয়নি।’

নির্বাচনের দিন তামিম ফেসবুক পোস্ট দিয়ে স্পষ্ট করেন, তিনি ভোট দেননি, ‘খুবই হাস্যকর জিনিস দেখলাম ইলেকশনে। ৪২টির মতো ভোট কাস্টিং হয়েছে, যার ৩৪টি ই–ভোটে। ই–ভোটিং কেন হয়? হয় আপনি এভেইলেবল না, সেন্টারে যেতে পারবেন না। ৩৪টি ই–ভোট, ৩৪ জনই ওইদিন সেন্টারে ছিলেন। ১২ জন যারা নির্বাচিত হয়েছেন সবাই ই–ভোট দিয়েছেন। এটার মোটিভ কী? ই–ভোটিং করে সারাদিন সেন্টারেই আছেন। তাহলে ই–ভোটিংয়ের দরকার কী? ‘ডিজিটাল বাংলাদেশ’ না ‘একসাথে মিলে বাংলাদেশ’ সেটা অন্য প্রশ্ন…।‘

তামিম আরও বলেন, ‘যেটা বললাম, কিছু অলিখিত নিয়ম থাকে। আমি ওসব অলিখিত নিয়ম ভাঙতে চাই। সমঝোতায় একমত ছিলাম না বলেই তো বের হয়ে এসেছি। কিছু জিনিস আমাদের তরফ থেকে, অতটুকুই থাকুক। এগুলো নিয়ে পাবলিকলি ডিসকাস করা ঠিক না। প্রথম দিন থেকে আমরা চেয়েছি ফেয়ার ইলেকশন, দুর্ভাগ্যবশত যেটা হয়নি।‘