শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

আবারও দীপ্ত টিভিতে বাউল গান উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও দীপ্ত টিভিতে বাউল গান উৎসব
দীপ্ত বাউল গান উৎসব

আবারও বাউল গানের উৎসব করলো দীপ্ত টিভি। দেশের লোকসংগীতের অন্যতম ধারা বাউল গানের একঝাঁক শিল্পীকে নিয়ে আয়োজন করল– ‘দীপ্ত বাউল গান উৎসব‘।

বৃহস্পতিবার (২ মার্চ) প্রতিষ্ঠানটির তেজগাঁও কার্যালয়ে ‘দীপ্ত বাউল গান উৎসব‘ শিরোনামে এই আয়োজন করা হয়। এতে বেশ কয়েকজন নামকরা শিল্পী গান পরিবেশন করেন।

একে একে গান পরিবেশন করেন চন্দনা মজুমদার, সমীর বাউল, কানিজ খন্দকার, ওমর আলীসহ দেশ বরেণ্য শিল্পীরা।

এই আসরে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দর্শক সারিতে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করেন। এই উৎসবের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বাউলের কথা বললে সিলেটের হাসন রাজার কথা বলতেই হবে। তারা বাউলকে অনেক অনেক সমৃদ্ধ করেছেন। অনেক উঁচুতে নিয়ে গেছেন।‘

আফ/দীপ্ত সংবাদ