শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

আইনজীবী সাইফুল হত্যা; প্রধান আসামি চন্দন ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইনজীবী সাইফুল হত্যা; প্রধান আসামি চন্দন ৭ দিনের রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই মামলায় রিপন নামে আরেক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুজনকে চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরীফুল আলমের আদালতে হাজির করে, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত একজনকে ৭ দিন ও অন্য জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না–মঞ্জুরের পর, আদালত পাড়ায় সহিংসতা ছড়িয়ে পড়ে। তখন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়।

আল/ দীপ্ত সংবাদ