শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

আইএফআইসি ব্যাংকের ভল্ট থেকে ২৯ লাখ টাকা লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আইএফআইসি ব্যাংকের ভল্ট থেকে ২৯ লাখ টাকা লুট

বগুড়ায় সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার ভল্ট থেকে ২৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে।

বুধবার (১২ জুন) দিবাগত রাতের কোনো একসময় মাটিডালি এলাকার ব্যাংকটির উপশাখায় এ লুটের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্যাংকটিতে কোন নিরাপত্তা কর্মী ছিলো না।

উপশাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, বুধবার ব্যাংকিং কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রেখে যান। বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে, চুরির বিষয়টি নজরে আসে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যেকোনো সময় চোরের দল ছাদের সিঁড়ি ঘরের তালা ভেঙে ভবনে ঢুকে। এরপর দরজার তালা ভেঙে ব্যাংকের ভেতরে যায়। ব্যাংকে রাখা সিন্দুক ভেঙে টাকা নিয়ে আবারও সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার জানান, চুরির ঘটনায় জড়িতদের সনাক্তের কাজ শুরু হয়েছে।