শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

অমরনাথ যাত্রা শুরু সারা আলি খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অমরনাথ যাত্রা শুরু সারা আলি খানের

বলিউডে পাকাপোক্ত স্থান করে নিয়েছেন সাইফকন্যা সারা আলি খান। অমরনাথ যাত্রা শুরু করেছেন অমৃতা ও সাইফকন্যা সারা আলী খান।

ঘুরতে ভালোবাসেন সারা। পাহাড় থেকে সমুদ্র, এমনকি তীর্থক্ষেত্রেও বেড়াতে যাওয়ায় না নেই তার। একাধিকবার কেদারনাথে গেছেন তিনি। লেহ্‌, লাদাখ, জম্মু ও কাশ্মীরেও একাধিকবার এ নায়িকা।

থেকে অমরনাথ যাত্রা শুরু করেছেন সারা। ইতোমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তার পরনে তুঁতে রঙের একটি জ্যাকেট, মাথাঢাকা লাল ওড়নায়, কপালে লাল তিলক। হাতে লাঠি নিয়ে এগিয়ে চলেছেন তিনি। সঙ্গে রয়েছেন তার নিরাপত্তারক্ষীরাও।

এর আগে ‘জারা হাটকে জারা বাঁচকে’–এর প্রচারের সময় সহ–অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে একটি মন্দিরে গিয়েছিলেন সারা। সেখানে পুজা দেয়ার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

২০১৮ সালে রোমান্টিক চলচ্চিত্র কেদারনাথে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন সারা আলী খান।

শায়লা/ দীপ্ত নিউজ