শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

অবশেষে চট্টগ্রামে বৃষ্টি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অবশেষে চট্টগ্রামে বৃষ্টি

বেশ কিছুদিন ধরে প্রচণ্ড তাপদাহের পর অবশেষে চট্টগ্রামে এলো স্বস্তির বৃষ্টি। বুধবার (০১ মে) দিবাগত রাত থেকে মেঘলা আকাশ ছিল এবং থেমে থেমে বিজলি চমকায়।

বৃহস্পতিবার (০২ মে) ভোর থেকে থেমে থেমে বৃষ্টি পড়তে থাকে নগরীর বিভিন্ন জায়গায় এবং সকাল সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে নগরজুড়ে।

এর আগে বুধবার মধ্যরাতে জেলার সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়ায় বৃষ্টির দেখা মেলে।

দীর্ঘদিন পর বৃষ্টির ফলে জনমনে স্বস্তি নেমে আসে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কেউ কেউ স্রষ্টার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন। অনেকে এই বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করেন। যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময়। তীব্র তাপপ্রবাহে মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আবদুল বারেক বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এরপর থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছে। প্রতি তিন ঘণ্টা পরপর আমরা বৃষ্টির পরিমাপ নিয়ে থাকি।’

তিনি বলেন, কালবৈশাখী ঝড়ের প্রভাবে আজ চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস ছিল। নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

সূত্র জানায়, বেলা পৌনে ২টার দিকে জোয়ার শুরু হবে। ভাটা শুরু হবে রাত ৮টায়। জোয়ারের সময় ভারী বৃষ্টি হলে নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ