শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
রাজনীতি

অপরাধ যত বড়ই হোক ‌‘মব জাস্টিস’ সমর্থনযোগ্য নয়: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অপরাধ যত বড়ই হোক ‌‘মব জাস্টিস’ সমর্থনযোগ্য নয়: রিজভী

কারও অপরাধ যত বড়ই হোক না কেন, কোনো অবস্থাতেই ‘মব জাস্টিস’ বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানী শেরে বাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত তিনটি নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাটকীয় নির্বাচন। এসব নির্বাচনের সময়কার সব নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধীই হোক, বিচার হবে আইনের মাধ্যমেই, মব জাস্টিসের মাধ্যমে নয়। মব জাস্টিস সমর্থনযোগ্য নয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘মব জাস্টিসে জড়িত থাকলে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক তিনজন প্রধান নির্বাচন কমিশনার দায়ী। তবে তাদের বিচারও আইনানুগ প্রক্রিয়াতেই হতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন– বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ মাহমুদ হোসেন শ্যামল,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

 

এসএ