শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
অন্যান্য

অপপ্রচারের অভিযোগ এনে রাঙামাটি জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অপপ্রচারের অভিযোগ এনে রাঙামাটি জাতীয় পার্টির সংবাদ সম্মেলন
জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনের জাতীয় পার্টির দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের বিষয় নিয়ে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স কার্যালয়ের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির সভাপতি ও ২৯৯নং সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাহারকারী জাতীয় পার্টির প্রার্থী মো. হারুনুর রশীদ মাতব্বর বলেন, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে রাঙামাটিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করি। কিন্তু আমাদের দলের কিছু সুবিধাবাদি আমার বিরুদ্ধে অপ্রচারে নেমেছে। যা মানহানি কর। ভবিষ্যতে এমন অপ্রচার করা হলে আমি আইনের আশ্রয় নিব।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রজেস চাকমা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ানসহ উপজেলার নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থীর ভিত্তিহীন অভিযোগ ও হত্যার হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

মিশু দে/ আল/ দীপ্ত সংবাদ