শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

অনির্দিষ্টকালের জন্য ‘অড সিগনেচার’ ব্যান্ডের কার্যক্রম বন্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অনির্দিষ্টকালের জন্য ‘অড সিগনেচার’ ব্যান্ডের কার্যক্রম বন্ধ!

 

জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার‘ অনির্দিষ্টকালের জন্য তাদের সঙ্গীত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

রবিবার (১২ মে) সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে ব্যান্ডটি।

সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে শনিবার (১১ মে) সড়ক দুর্ঘটনায় ব্যান্ডটির ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়ালের মৃত্যুতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

‘অড সিগনেচার‘ জানিয়েছে, তাদের ব্যান্ডের কার্যক্রম বন্ধ থাকছে। আপাতত নতুন কোনো শোতেও পাওয়া যাবে না অড সিগনেচারকে।

কার্যক্রম বন্ধ ঘোষণায় ব্যান্ডটির নতুন যে অ্যালবাম প্রকাশের কথা ছিল, সেটিও আটকে গেল। এই শোক সামলিয়ে অড সিগনেচার কবে ফিরবে—তা এখনও জানা যায়নি।

পিয়ালের মৃত্যুতে শিরোনামহীন, অ্যাশেজ, শূন্যসহ বেশ কয়েকটি ব্যান্ড শোক জানিয়েছে।

২০১৭ সালে যাত্রা করে অড সিগনেচার। বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে। ২০১৯ সালে ব্যান্ডটির প্রথম গান ‘ঘুম’ প্রকাশিত হয়েছে। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখে। মুনতাসির রাকিবের লেখা গানটি গেয়েছেন পিয়াল।

 

এসএ/দীপ্ত সংবাদ