দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

অধিক দামে ডাব বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অধিক দামে ডাব বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা

 

ঝালকাঠিতে ডাব ক্রয়–বিক্রয়ের রশিদ না থাকা ও অধিক দামে বিক্রি করার অপরাধে তিন ডাব বিক্রেতাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন শহরের বিভিন্ন এলাকায় ডাবের দোকানে এ জরিমানা করা হয়।

সাফিয়া সুলতানা বলেন, মূল্য তালিকা ছাড়া ও বেশি দামে ডাব বিক্রি অপরাধে তিন ডাব বিক্রেতাকে ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ