শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

অতিরিক্ত যানবাহনে নাকাল ময়মনসিংহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অতিরিক্ত যানবাহনে নাকাল ময়মনসিংহ

 

অতিরিক্ত যানবাহনের কারণে, নাকাল বিভাগীয় শহর– ময়মনসিংহ। এতে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান কর্মঘন্টা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে এই শহরের যানজটের প্রসঙ্গ উঠে আসায়, চলছে আলোচনা–সমালোচনা।

যানজট নিয়ে বিশ্বের ১৫২টি দেশের ১২শ‘র বেশি শহর নিয়ে গবেষণা করে যুক্তরাষ্ট্র–ভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ সেন্টার। এতে ২০টি ধীরগতির শহরের মধ্যে ময়মনসিংহের অবস্থান নবম।

ময়মনসিংহ শহরে প্রায় ৩০ হাজার ইজিবাইক ও তিন চাকার অটোরিকশা চলাচল করে। এসব যানের কারণেই মূলত জটের সৃষ্টি হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন উদ্যোগের কারণে যানজট আগের তুলনায় অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে বলে দাবি প্রশাসনের। এই সমস্যা সমাধানে সব দপ্তরকে এক হয়ে কাজ করতে হবে বলে মনে করেন সিটি মেয়র।

অতিরিক্ত যানবাহনের কারণে ময়মনসিহং শহরের অলিগলিতেও সৃষ্টি হচ্ছে যানজট।

 

আল / দীপ্ত সংবাদ