রাজধানীর যে যে এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না।

জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (পিএলসি)।

এতে বলা হয়, সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকার দনিয়া–মদিনাবাগ এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তন কাজের জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকায় বিদ্যমান সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়াও উল্লেখিত সময়ে তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More