৫ দিন বন্ধের পর সচল বেনাপোল বন্দর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি–রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। টানা পাঁচ দিন ছুটির পর ফের বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান।

বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়শনের সিনিয়র সহ–সভাপতি খায়রুজ্জামান মধু জানান, ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও বৌদ্ধপূর্নিমা উপলক্ষে টানা পাঁচ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি–রপ্তানিসহ বন্দরের ভেতরে সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে আমদানি–রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এতে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও চালকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More