হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।

রবিবার (২০ সেপ্টেম্বর) তার ব্যক্তিগত সহকারী আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হৃদরোগের সমস্যা দেখা দেওয়ায় কাদের সিদ্দিকীকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) হাসপাতালের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রসুল আমিন শিপনের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হয়। পরে তার হার্টে স্টেন্ট বসানো হয়।

আলমগীর হোসেন আরও বলেন, বর্তমানে কাদের সিদ্দিকী হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More